University Education Commission (1948-49)
University Education Commission (Radhakrishnan Commission, 1948–49) ভূমিকা (Introduction) ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার পর দেশে শিক্ষা সংস্কারের জরুরি প্রয়োজন দেখা দেয়।বিশেষ করে উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ব্যবস্থা পুনর্গঠন করতে প্রয়োজন ছিল পরিকল্পিত সমীক্ষা।১৯৪৮ সালের ১ নভেম্বর ভারত সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করে।এই কমিশনের সভাপতি ছিলেন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হন।কমিশনের লক্ষ্য ছিল উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা বৃদ্ধি, আধুনিক ও দেশের প্রয়োজনমূখী পাঠ্যক্রম প্রণয়ন। সদস্যবৃন্দ (Members) ভারতীয় সদস্য: 1. ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন – সভাপতি 2. ড. নির্মল কুমার সিদ্ধান্ত – সম্পাদক 3. ড. তারাচাঁদ – সদস্য 4. ড. জাকির হোসেন – সদস্য 5. ড. লক্ষ্মণস্বামী মুদালিয়ার – সদস্য 6. ড. মেঘনাথ সাহা – সদস্য 7. ড. করম নারায়ণ বহল – সদস্য বিদেশি সদস্য: 1. ড. জেমস এফ. ডাফ 2. জ. আর্থার মরগ্যান 3. ড. টিগার্ট কমিশনের উদ্দেশ্য (Terms of Reference) 1. বিশ্ববিদ্যালয় ও গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ। 2. বিশ্ববিদ্যালয়ের কাঠামো, কার্যধারা ও কেন্দ্র-রাজ্য সর...