Posts

Showing posts with the label National Education Policy 1986 and Operation Black Board

National Education Policy 1986 & Operation Black Board

 জাতীয় শিক্ষানীতি (National Education Policy) 1986 ভূমিকা [Introduction] জাতীয় শিক্ষানীতি (National Education Policy) হল সেই শিক্ষানীতি যে শিক্ষানীতিতে জাতীয় জীবনে সর্বাঙ্গীণ বিকাশ (All round Development) ঘটে, যে শিক্ষানীতিতে জাতীয় সংহতি (National Integration) এবং আন্তর্জাতিক সংহতি (International Integration) বোধের চেতনাকে উদ্বুদ্ধ করে, যে নীতিতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সংস্কৃতির ধারার মধ্যে যোগসূত্র রচিত হয় এবং জাতীয় কল্যাণকর গড়ে ওঠে জীবনদর্শন। যে শিক্ষানীতিতে জাতীয় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আধ্যাত্মিক প্রভৃতি দিকে জাতিকে মানব চেতনায় সমৃদ্ধ করে জাতিধর্মবর্ণনির্বিশেষে সকলকে সমান অধিকারের ভিত্তিতে আত্মিক বন্ধনে বাঁধে, সেই শিক্ষানীতি হল জাতীয় শিক্ষানীতি (National Educational Policy)। সুতরাং, জাতীয় শিক্ষানীতিই হল দেশের এক গুরুত্বপূর্ণ দলিল। আমাদের পরাধীন ভারতে কয়েকটি শিক্ষা কমিশন গঠিত হলেও বিশেষ ফলপ্রাপ্তি ঘটেনি, ঔপনিবেশিকতার (Colonial) বেড়াজাল থেকে শিক্ষা প্রক্রিয়ার মুক্তি ঘটেনি। স্বাধীনতার পর 1948 খ্রিস্টাব্দে গঠিত হয় প্রথম 'বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন' বা 'রাধাকৃয়াণ কমিশন...