The Indian Universities Act 1904
লর্ড কার্জনের শিক্ষানীতি ও ১৯০৪ সালের বিশ্ববিদ্যালয় আইন ঐতিহাসিক প্রেক্ষাপটঃ ঊনবিংশ শতকের শেষভাগে ভারতীয় শিক্ষাব্যবস্থায় বহু সমস্যা দেখা দেয়। বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার মান ক্রমশ নিম্নগামী হচ্ছিল, পরীক্ষার মানদণ্ড দুর্বল হয়ে পড়েছিল, শিক্ষার্থীদের মধ্যে চাকরিমুখী প্রবণতা বেড়ে যাচ্ছিল, এবং প্রশাসনিক শৃঙ্খলার অভাব প্রকট হচ্ছিল।এই পরিস্থিতিতে লর্ড কার্জন (Lord Curzon) ১৮৯৯ সালে ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্রিটিশ শাসনের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং শিক্ষাক্ষেত্রে "শৃঙ্খলা ও দক্ষতা" ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হন।কার্জনের মতে, বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশ্য ছিল কেবলমাত্র ডিগ্রি প্রদান নয়, বরং উচ্চশিক্ষার মান উন্নয়ন। তাঁর দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠেছিল “Exam factories” বা কেবল পরীক্ষামুখী প্রতিষ্ঠান। ১৯০২ সালের “Indian Universities Commission” গঠন: কার্জন ভারতের শিক্ষার দুরবস্থা যাচাই করতে ২৭ জানুয়ারি, ১৯০২ সালে Indian Universities Commission গঠন করেন।এই কমিশনের সভাপতি ছিলেন Sir Thomas Raleigh, এবং সদস্য সংখ্যা ছিল মোট ১৩ জন, যার মধ্যে মাত্র একজন ...