Secondary Education Commission (1952-53)
মুদালিয়ার মাধ্যমিক শিক্ষা কমিশন (1952–53) ভূমিকা স্বাধীনতা লাভের পরই স্বাধীন ভারতের শিক্ষাবিদগণ উপলব্ধি করেছিলেন যে, সাম্রাজ্যবাদী ইংরেজ প্রদত্ত শিক্ষাব্যবস্থা অত্যন্ত দুর্বল প্রকৃতির, এই ব্যবস্থায় গড়ে ওঠা মানুষকে হতে হবে জীবন সংগ্রামে বিধ্বস্ত, সেই হবে মূল্যবোধের দীপশিক্ষা নির্বাপিত এক মানুষ। ফলে ভারতবাসী মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে পারবে না, শিক্ষাক্ষেত্রে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হওয়াও তার হবে না। সেদিন ভারতবাসীর কাছে শিক্ষাব্যবস্থা আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল; ওই অভিশাপ থেকে মুক্তি পেতে 1948 খ্রিস্টাব্দে তদানীন্তন Central Advisory Board of Education (CABE) অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্যদ বিশিষ্ট শিক্ষাবিদ ড. তারাচাঁদের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। এই কমিটির সদস্যবৃন্দ সমস্যার গভীরতা উপলব্ধি করেছিলেন, যেমনটি উপলব্ধি করেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ড. সর্বপল্লী রাধাকুয়াণ। তাই তিনি মন্তব্য করেছিলেন, "Our secondary education remains the weakest link in our educational mechinery and needs urgent reforms." অর্থাৎ, আমাদের শিক্ষাসংক্রান্ত গঠন কৌশ...